ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

জাবিতে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে রংপুর চ্যাম্পিয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃজেলা ছাত্র কল্যাণ সমিতিদের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট “The Association Showdown”-এ রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার রাতে (২৩ নভেম্বর) ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি মানিকগঞ্জ জেলা সমিতিকে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করে।

প্রথমে ব্যাট করে মানিকগঞ্জ জেলা সমিতি নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে জয় নিশ্চিত করে। রংপুরের তানভীর হাসান ইমন ৫২ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা সমিতির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট “The Association Showdown”।

পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। আরও উপস্থিত ছিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ জাকসুর নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

জাবিতে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে রংপুর চ্যাম্পিয়ন

প্রকাশিত ০৬:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫