ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির আলোচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আমরা ইতিমধ্যে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। আমরা কাজ করছি, কমিটি আসলে একটি চলমান প্রক্রিয়া। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।

এদিকে ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে পরাজয়ের পর ছাত্রদলকে নতুন ভাবে সাজাতে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় জাবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে মুঠোফোনের মাধ্যমে একাধিকবার কল করলেও তারা সাড়া দেননি।

জনপ্রিয়

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির আলোচনা

প্রকাশিত ০৫:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫