ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি? Logo ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক Logo জরুরি প্রয়োজনে টাকা না থাকলেও মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ Logo মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন? Logo বাসে ভাড়া নেওয়ার সময় ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা Logo অপরাধ নিয়ে কথা বলতেন টিভিতে, নিজেই পেলেন ফাঁসির সাজা! Logo মোজা ধোয়ার পরও দুর্গন্ধ থাকছে, যা করবেন Logo গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ Logo দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশ জানে না কিছুই Logo ফ্রেশার চাকরিপ্রার্থীদের নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, ২০ বছর হলেই আবেদন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সুস্থ সংস্কৃতির বিকাশে কাওয়ালী সন্ধ্যার আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘মেহফিল-এ-জশন কাওয়ালী সন্ধ্যা’। বিশ্ববিদ্যালয়ের কালচারাল সোসাইটির উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নতুন কলা ও বিজ্ঞান ভবনের মাঠে এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা পরিবেশন করেন ‘কুন ফায়া কুন’, ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না’, ‘আল্লাহু-আল্লাহু তুমি জাল্লে জালালুহু’ সহ বাংলা ও উর্দুর জনপ্রিয় কাওয়ালী গান। দর্শকদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠেছিল ।

আয়োজকদের পক্ষ থেকে কালচারাল সোসাইটির সভাপতি ওমর তারিক বলেন, “সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের এই কাওয়ালী সন্ধ্যার আয়োজন। আলহামদুলিল্লাহ, সফলভাবে মাহফিল-এ-জশন্ সম্পন্ন করতে পেরেছি। শিক্ষার্থীরা দারুণ সাড়া দিয়েছে। সামনেও এমন আয়োজন নিয়মিত করতে চাই।”

সোসাইটির সেক্রেটারি গালিব হাসান বলেন, “এবারের কাওয়ালী ছিল ভিন্নমাত্রার। পরবর্তী আয়োজন আরও জমকালো ও আকর্ষণীয় হবে বলে আশা করছি।”

সাধারণ শিক্ষার্থী নাজিম বলেন, “এ ধরনের আয়োজন সুস্থ সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ, কাওয়ালী সন্ধ্যা অসাধারণ লেগেছে।”

সাংস্কৃতিক আবহ, আধ্যাত্মিক সুর ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সুস্থ সংস্কৃতির চর্চা ও শিক্ষাঙ্গনের ইতিবাচক পরিবেশ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি?

নজরুল বিশ্ববিদ্যালয়ে সুস্থ সংস্কৃতির বিকাশে কাওয়ালী সন্ধ্যার আয়োজন

প্রকাশিত ০৯:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫