ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

ইবি সাংবাদিক সমিতির ‘বর্ষসেরা ফিচার লেখক’ হলেন অভিযাত্রার সাকীফ

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২৫ সালের বর্ষসেরা প্রতিবেদক ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সদস্যদের করা প্রতিবেদন ও ফিচারের বিচার-বিশ্লেষণ করে চারটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। এতে বর্ষসেরা ‘ফিচার লেখক’-এর পুরস্কার পেয়েছেন অভিযাত্রার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা সাকীফ বিন আলম।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে অনুষ্ঠিত সংগঠনটির ‘কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬’ শেষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশনার ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চারটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া অন্যরা হলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দৈনিক দিনকালের ইদুল হাসান ফারহান, সেরা উদীয়মান প্রতিবেদক রাইজিং বিডির তানিম তানভীর ও বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড এডুকেশন টাইমসের এম এইচ পিয়াস এবং দ্য মেইল বিডির বিপ্লব হোসেন।

জনপ্রিয়

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

ইবি সাংবাদিক সমিতির ‘বর্ষসেরা ফিচার লেখক’ হলেন অভিযাত্রার সাকীফ

প্রকাশিত ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫