ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম, সম্পাদক রিফাত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাজমুল হক জায়িম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব রিফাত।

বুধবার (১৯ ফেব্রুয়রি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা (ডেইলি অবজারভার), অর্থ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম (খবরের কাগজ), দফতর সম্পাদক মাহমুদুল হাসান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মোর্শেদ মামুন (কালবেলা), কার্যনির্বাহী সদস্য ইদুল হাসান ফারহান (দেশ রূপান্তর), জামাল উদ্দিন (শিক্ষাবার্তা)।

নির্বাচন পরবর্তী দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি তাজমুল হক জায়িম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্যের সারথি হয়ে সাহসিকতার সাথে ক্যাম্পাস তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। যার ফলশ্রুতিতে ইবিসাস ক্যাম্পাসেন শিক্ষক ও শিক্ষার্থীদের আস্থা অর্যন করেছে। এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি হিসে যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসেছে আমরা সেই দাতিত্ব পালনে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো। এই কাজে ইবিসাসের সকল সহযোদ্ধাদের ও বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নতুন নেতৃবৃন্দ কে অভিনন্দন। তোমাদের মাধ্যমে উঠে আসুক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চাচ্ছি সকল জায়গায় এই ধারা অব্যহত থাকুক। ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক বাংলাদেশের মধ্যে রোল মডেল।

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম, সম্পাদক রিফাত

প্রকাশিত ০৭:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫