ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

এটিইউ প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাসবাদ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান অ্যাডিশনাল আইজি মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বারিধারার এটিইউ কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে দায়িত্বকাল শেষ করা রবার্ট জে. ক্যামেরন এবং সদ্য যোগদানকারী রাইলি পালমারট্রি। এছাড়া সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মো. আমিনুল ইসলাম।

সভায় এটিইউ প্রধানসহ উপস্থিত ছিলেন ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা (ডিআইজি ট্রেনিং অ্যান্ড রিসার্চ), মো. মুসলিম (ডিআইজি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস), পুলিশ সুপার (ইনভেস্টিগেশন), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনার শুরুতে এটিইউর সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এরপর উভয় পক্ষ সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। উভয় পক্ষই সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এটিইউ প্রধান মো. রেজাউল করিম বিদায়ী কর্মকর্তা  রবার্ট জে. ক্যামেরনকে বাংলাদেশ পুলিশকে প্রদত্ত সহযোগিতা ও বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি নবনিযুক্ত এফবিআই কর্মকর্তা রাইলি পালমারট্রিকে স্বাগত জানান এবং সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

এটিইউ প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ১১:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫