ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সন্তোষ প্রকাশ

সদ্য ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে করে অতীতের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট অতিক্রম করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরুর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জুলাই ২০২৪-এ গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জনগণকে স্মরণ করে বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ সত্যিকার স্বাধীনতার সুফল ভোগ করার সুযোগ পাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দূরদর্শিতা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখেছে।

বিবৃতিতে গণতন্ত্রের মানসকন্যা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ,দেশের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান করা হয়।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সন্তোষ প্রকাশ

প্রকাশিত ১১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫