ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

বিজয় দিবসে জাবি ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

মহান বিজয় দিবসের গৌরবময় চেতনাকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে দুস্থ মানুষ ও সাধারণ রিকশাচালকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক, বটতলা, শহীদ মিনার এলাকা ও পার্শ্ববর্তী প্রধান চলাচলপথে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দুস্থ মানুষ ও রিকশাচালক খাবার গ্রহণ করেন। বিজয় দিবসের দিনে ক্যাম্পাসে কর্মরত শ্রমজীবী মানুষদের কথা বিবেচনায় নিয়ে তাদের মধ্যেই মূলত এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

খাবার বিতরণ কার্যক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সায়দার রহমান সোহান খাবার বিতরণ করেন এবং কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে অংশ নেন।

এ সময় সায়দার রহমান সোহান বলেন,“মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বিজয় দিবস কেবল একটি দিবস নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর শপথ নেওয়ার দিন। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা সেই চেতনারই বাস্তব প্রয়োগ ঘটাতে চেয়েছি। জাবি ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার জিসান বলেন, “বিজয় দিবস আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। যারা প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, সেই রিকশাচালক ভাইদের পাশে দাঁড়ানোই আজকের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা চাই ছাত্ররাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও সমানভাবে পালন করতে।”

তিনি আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচি আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতার সুফল যেন সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষের মুখে বিজয়ের দিনে একটু হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের প্রধান প্রেরণা।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বিজয় দিবসের আনন্দকে ভাগাভাগি করার জন্য শ্রমজীবী দুঃস্থ এবং গরীব মানুষের মাঝে খাবার বিতরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আমরা মনে করি বিজয় দিবসটা আমাদের ছাত্র জনতা এবং খেটে খাওয়া মানুষের যুদ্ধের মাধ্যমে সংঘটিত হয়েছে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে চাই এবং ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এছাড়াও, কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হরিন, মোহাম্মদ শাহ ফয়সাল হোসাইন, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রসমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর আগেও বিভিন্ন জাতীয় দিবস ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

বিজয় দিবসে জাবি ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত ১১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫