ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে: নুরুল ইসলাম সাদ্দাম

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ১২:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ বার পঠিত

বিগত (ফ্যাসিস্ট আমলে) সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাতীয় পর্যায়ে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা-২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রশিবিরের নতুন সাথীদেরকে জ্ঞানী হতে হবে।’

দুর্নীতি রোধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিবিরের সেক্রেটারি জেনারেল জানান, দুর্নীতি অপরাধ অনিয়মের সঙ্গে সরকারের নানা দপ্তরগুলো জড়িয়ে আছে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে: নুরুল ইসলাম সাদ্দাম

প্রকাশিত ১২:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫