ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান এবং সেক্রেটারী হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শপথ গ্রহণের পর সদস্যদের পরামর্শের ভিত্তিতে মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান অতিথির উপস্থিতিতে জাবি শাখার নতুন সেশনের এই ‘সেটআপ’ সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

অনলাইনে হাজিরা দিতে গাছের মাথায় শিক্ষক

জাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহার

প্রকাশিত ০৩:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬