ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ Logo বরিশালে দিনে মিছিল, রাতে ছাত্র-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার Logo ছায়ানটে ‘দেশের গানে’ অসাম্প্রদায়িক চেতনার ডাক Logo বিপ্লব ও সংহতি দিবসে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আলোচনা সভা Logo ময়লার স্তূপে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ, গড়ে উঠছে সবুজ জোন Logo ‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’ Logo সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন Logo জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত Logo হেঁটে সাড়ে ৫ কিলোমিটারের শোভাযাত্রায় তারেক রহমান Logo পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

জাবিতে ‘সবার একুশ: মাতৃভাষার কবিতা’ শীর্ষক আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “দিগন্ত চলো শব্দ যেথায় সূর্যসত্য” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধ্বনির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও ভাষাচেতনার বিশেষ আয়োজন “সবার একুশ: মাতৃভাষার কবিতা”।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে মহুয়া মঞ্চে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি ও ভাষাচর্চা সংগঠন ‘ধ্বনি’। এ আয়োজনে মাতৃভাষার মর্যাদা, ভাষার বহুত্ব ও আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরা হয় কবিতা পাঠ ও আলোচনা মাধ্যমে।

আয়োজকদের পক্ষ থেকে ধ্বনির সভাপতি দেবাঞ্জনা দেব বলেন, “ধ্বনি আবৃত্তির পাশাপাশি প্রমিত বাংলা ও তার শুদ্ধ উচ্চারণ নিয়ে কাজ করে থাকে। তবে বাংলা ভাষার ভেতরের আঞ্চলিক বৈচিত্র্য এবং বাংলাদেশের অন্যান্য ভাষার চর্চার গুরুত্ব উপলব্ধি করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। একুশের আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি সকল মানুষের নিজ নিজ মাতৃভাষায় কথা বলার, কবিতা বলার ও গান গাওয়ার স্বাধীনতার সূচনাও ছিল।”

এসময় বাংলা বিভাগের অধ্যাপক মো. খোরশেদ আলম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ রেজা, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হামীম কামরুল হক ও বাংলা বিভাগের প্রভাষক আজমিরাতুন জিম্মি নিঝুম উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ

জাবিতে ‘সবার একুশ: মাতৃভাষার কবিতা’ শীর্ষক আয়োজন

প্রকাশিত ১১:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬