ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক Logo রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে সাবেক সমন্বয়ক মেহেদী সজীবের আত্মপ্রকাশ

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিং : ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা রাবি

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‍্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় সংস্করণের র‍্যাঙ্কিংয়েও দেশসেরা হয়েছিল এ বিদ্যাপীঠ। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং-২০২৬ সালের প্রথম সংস্করণের (জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছরের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির অবস্থান বৈশ্বিক অবস্থান ১ হাজার ২৮২তম এবং এশিয়ার মধ্যে ৩৯৩তম। গত বছরের প্রথম ও দ্বিতীয় সংস্করণে রাবির বৈশ্বিক অবস্থান ১ হাজার ৪২৪তম এবং উভয় র‍্যাঙ্কিংয়ে এশিয়ার মধ্যে ছিল ৪৫৭তম। প্রথম সংস্করণে আবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪০১তম। অন্যদিকে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক র‍্যাঙ্কিং ১ হাজার ৬৩৫।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৭২৭), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৮০০), ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ১৮৮২), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাঙ্কিং ১৮৮৮), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২০৫৪), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাঙ্কিং ২৪০৬) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২৪০৭)।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, গবেষণা মূল্যায়নে ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিং অনেক ভালো। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, আমরা এ র‍্যাঙ্কিংয়ে পরপর তিনবার দেশসেরা হয়েছি। নানা দিক থেকে আমরা বিভিন্ন কষ্টের মধ্যে আছি, কিন্তু গবেষণার জায়গায় আমাদের যে কোয়ালিটি আছে, তা অনেক ভালো। কোয়ালিটি এবং পরিমাণ এই দুটোকে একসাথে বিবেচনা করলে আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই করছি।

উল্লেখ্য, এই র‍্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।

জনপ্রিয়

রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিং : ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা রাবি

প্রকাশিত ০৫:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬