ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাবিপ্রবিতে দীপাবলি উৎসব উদযাপিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শ্রী শ্রী শ্যামাপূজা (দীপাবলি) উপলক্ষে আলোক উৎসব উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীপাবলি উৎসবের শুরুতে একটি আলোক মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। আলোক মিছিল শেষে মঙ্গলদীপ প্রজ্বালন, আরতি, গায়ত্রী ও চণ্ডীপাঠ, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে আলোকোৎসব ও ফটোসেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল কুমার রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সোহাগ সরকার, রসায়ন বিভাগের প্রভাষক সুপিম চন্দ্র সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শুভেচ্ছা বক্তব্যে রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আজকের এই আলোক উৎসব শুধু পাবিপ্রবিকেই নয়, সারা পৃথিবীকে আলোকিত করবে।” এ সময় তিনি আয়োজক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ধর্মীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এ পর্বের মূল আকর্ষণ ছিল শ্যামাসংগীত।

জনপ্রিয়

১২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিটেন্স

পাবিপ্রবিতে দীপাবলি উৎসব উদযাপিত

প্রকাশিত ১১:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬