ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু Logo রেমিট্যান্সের পালে হাওয়া, ১৯ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল Logo বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক Logo বৈদ্যুতিক ত্রুটি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী  Logo রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে জাবিতে মানববন্ধন

হাতিয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে এবং সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করেন তারা।

মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক।

এসময় ইতিহাস বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী বিশ্বজিৎ রায় বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়ে যাদেরকে ক্ষমতায় পাঠানো হয়েছে, তাদেরকে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য তাদেরকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় নাই। তাদের রাষ্ট্রের চেয়ারে বসানো হয়েছে জনগণকে দেখভালের জন্য। জনগণের সুবিধা অসুবিধা দেখার জন্য। আজকের দিনে তারা নির্বাচন পরবর্তী যে সহিংসতা দেশে সংঘটিত করছে, বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর এই সমস্ত ঘটনার নিন্দা জানাচ্ছি। একইসাথে হাতিয়ায় যে ধর্ষণের একটা ঘটনা শোনা গেছে এই অভিযোগের সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক জাওয়াদুল ইসলাম জামিল বলেন, ‘নির্বাচিত সরকার এখনো পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করতে পারে নাই কিন্তু তারা যারা যে আসনে ক্ষমতায় এসেছে, তার বিরোধী পক্ষের পার্টি অফিস ভাঙচুর, বিরোধী পক্ষের প্রতিটি নেতাকর্মী আজকে লাইফ থ্রেট দেওয়া হচ্ছে। কাউকে ধর্ষণ করা হচ্ছে, কারো বাড়িঘর ভাংচুর করা হচ্ছে। এই আজকে বাংলাদেশের অবস্থা। এরকম ভাবে যদি চলতে থাকে আগামীতে যখন তারা শপথ গ্রহণ করবে প্রশাসন যখন তাদের কাছে চলে আসবে তাহলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। তারপর তো তারা আরো বেশি সহিংস হয়ে উঠবে।’

সমাপনী বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ‘ নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং হাতিয়াতে আমরা শুনতে পাচ্ছি যে একটা ধর্ষণের ঘটনা পর্যন্ত ঘটেছে এবং সেই ইস্যুটা নাকি শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে। ছাত্রদল এবং যুবদলের নেতারা নাকি এই ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটা ফাঁস হওয়ার পরে আমরা দেখলাম পক্ষে বিপক্ষে নানান মত দেখা যাচ্ছে এবং কোন মিডিয়ায় সত্য ঘটনা উল্লেখ করতে পারতেছে না। আমরা দাবি জানাই যে হাতিয়ার যে ধর্ষণকাণ্ড এইটার সুষ্ঠ তদন্ত করতে হবে। যে অভিযোগ আসছে তদন্তের মাধ্যমে বিচার করতে হবে এবং যদি তদন্তে প্রমাণ মিলে যে ধর্ষণ আসলে ঘটে নাই, এই বিভ্রান্তি যারা ছড়াইছে সেই বিভ্রান্তকারীদের তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

জনপ্রিয়

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে জাবিতে মানববন্ধন

প্রকাশিত ০৯:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬