ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

মাহে রমাদানকে স্বাগত জানিয়ে জাবি শিবিরের আলোকসজ্জা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বটতলায় আলোকসজ্জা করেছে শাখা ছাত্রশিবির।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রঙিন বাতি ও ব্যানার টাঙিয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা ও বটতলায় আলোকসজ্জা করা হয়।

আলোকসজ্জা দেখতে শিক্ষার্থীদের ভিড় জমাতে দেখা যায়। সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর সালেহীন আকাশ বলেন, “রমজানকে ঘিরে এমন আয়োজন ক্যাম্পাসে ভিন্ন আবহ তৈরি করেছে।”

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “পবিত্র রমজান আমাদের আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাস কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কোরআনের আলোয় নিজেকে গড়ে তোলা এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার এক মহাসুযোগ। আমরা চাই, শিক্ষার্থীরা রমজানের প্রকৃত চেতনা ধারণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক।”

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে বিগত বছরগুলোতে বিভিন্ন ক্যাম্পাসে ইসলামিক সংস্কৃতির চর্চার ওপর এক ধরনের অলিখিত বাধা আমরা লক্ষ্য করেছি। গণ ইফতার বা কাওয়ালি অনুষ্ঠানের মতো আয়োজনকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সুকৌশলে মুসলিম সংস্কৃতিকে কোনঠাসা করার একটি প্রবণতা আমরা দেখেছি। কিন্তু আমরা বিশ্বাস করি, রমজান শুধু ধর্মীয় ইবাদতের মাস নয়; এটি মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

মাহে রমাদানকে স্বাগত জানিয়ে জাবি শিবিরের আলোকসজ্জা

প্রকাশিত ০২:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬