ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীর উদ্যোগে পাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

জুলাই আন্দোলনে আহত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী সানোয়ার হোসেন সনির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ডাইনিং হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষার্থী, হল প্রশাসন এবং হল কর্মচারীরা অংশ নেন। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ২০০ জনের জন্য এ ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান, পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মজনু আলমসহ আরও অনেকে। এছাড়াও হলের কর্মরত ব্যক্তিরাও এতে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম জালাল উদ্দিন।

আয়োজক সানোয়ার হোসেন সনি বলেন, রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনা থেকে এ আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত দোয়া ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ছামিউল চৌধুরী/পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীর উদ্যোগে পাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬