ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান Logo শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম Logo কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত Logo কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’ Logo কোকেন সেবন করে নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন Logo মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় এআই খাতের শেয়ারে ধস, নাসডাক হারাল আড়াই ট্রিলিয়ন ডলার

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ঠিকানা পরিবহনের ৬ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসব বাস আটক করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মামুন। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। পরে ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি হাঁটু ও হাতে আঘাত পান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামুন বলেন, “এ ধরনের গর্হিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার বিষয়ে ঠিকানা পরিবহনের এক স্টাফ বলেন, “আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে এবং বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ঠিকানা সহ অন্যান্য পরিবহন কর্তৃপক্ষকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিলেও চালক ও হেলপারদের এমন আচরণ বন্ধ হচ্ছে না। বাস মালিক পক্ষকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ঠিকানা পরিবহনের ৬ বাস আটক

প্রকাশিত ১০:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬