ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

জাবিতে মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘তথ্যসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ইয়ুথ-ফোকাস মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি’ শীর্ষক উদ্যোগের আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার হলে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক মো. জামাল উদ্দিন রুনু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট বন্যপ্রাণী ও পরিবেশ গবেষক ড. মো. মনোয়ার হোসেন।

‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ (এমআইএল) শিরোনামের এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপপ্রচার ও গুজব রোধে তরুণ সমাজকে দক্ষ ও সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের তিন বিশিষ্ট শিক্ষক— ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম এবং ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক এম সালাহউদ্দিন ভূঁইয়া।

প্রশিক্ষণ সেশনগুলোতে আধুনিক ডিজিটাল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে মিডিয়া লিটারেসির ভূমিকা। এ ছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব, অপপ্রচার ও ঘৃণামূলক বক্তব্য (Hate Speech) মোকাবিলায় শিক্ষার্থীদের বিশেষ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউনেস্কো (UNESCO), মিলনেটবিডি (MILNetBD) এবং জাতিসংঘ নির্বাচনি প্রকল্পের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগী হিসেবে যুক্ত ছিল অস্ট্রেলিয়ান এইড, জাপান, নরওয়ে, সুইডেন এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সোশ্যাল অ্যাকশন ফেলোশিপ’ সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগানোর সুযোগ পাবেন।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

জাবিতে মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত ০৬:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬