ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১১ টা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর অনুষদের ৫২ তম ব্যাচের ১০৮ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশগ্রহণ করছেন।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীন মৎস্য) ড. মো. মোতালেব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ২য় ইন্টার্নশিপ ব্যবস্থাপনা সেলের সমন্বয়ক অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

জানা যায়, মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তিন মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। সাতটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে তারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং মৎস্য খামারে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।

এসময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, এবছর ময়মনসিংহের আশেপাশের এলাকার বাইরেও খুলনা, চট্টগ্রামের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে ছাত্রদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ছাত্রদের ইন্টারশিপের প্রয়োজনীয় সামগ্রী যেমন- ক্যাপ, ব্যাগ, গামবুট ইত্যাদি সরবরাহ করা হয়েছে যাতে মাঠ পর্যায়ে কাজের কোনো সমস্যা না হয়। আমি ছাত্রদের অনুরোধ করব তোমরা যেখানে যাবে সেখানে নিয়ম-শৃঙ্খলা মেনে চলবে। এছাড়া খাবারের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করবে যেন ইন্টার্নশীপ চলাকালে কেউ অসুস্থ হয়ে না যাও।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমানে বাকৃবির সব অনুষদ ইন্টার্নিশিপ প্রোগ্রামের আওতায় এসেছে, এজন্য উপাচার্য হিসেবে আমি অত্যন্ত খুশি। একাডেমিক কারিকুলামে ইন্টার্নশিপ যারা অন্তর্ভুক্ত করতে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইন্টার্নমিপ তিন মাস থেকে ছয় মাস করার বিষয়ে আমরা পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের সব সিস্টেম সহজ করা হচ্ছে। আমরা চাই তোমাদের কাজ, আচার ব্যবহার, শৃঙ্খলা যেন গর্ব করার মতো হয়। সর্বদা শেখার প্রবণতা থাকতে হবে। সারা পৃথিবী যেন হয় তোমার কর্মক্ষেত্র। তোমার পরিশ্রম, জ্ঞান দিয়ে যে কোন জায়গায় সফল হও, সেই আশা ব্যক্ত করি। আমি ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করছি।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপের উদ্বোধন

প্রকাশিত ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬