ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী Logo বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা Logo একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী Logo টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট? Logo অস্থিরতা দূর করার উপায় Logo ব্রাজিলের নির্বাচনে লুলার জয়: সামনে বৈরি সংসদ ও বিভক্ত দেশের চ্যালেঞ্জ Logo আরও একবছর অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি Logo ‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’ Logo ‘মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাল্যবিয়ে সমাধান নয়’

টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট?

অপরাধ ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটির মূল নিশানায় ছিলেন অভিনেতা আমির খান। এছাড়া অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারের বাসভবনেও হামলাকারীরা নজরদারি চালিয়েছিল।

তদন্তে জানা যায়, অপরাধী চক্রের প্রাথমিক লক্ষ্য ছিলেন সালমান খান। তবে তার বান্দ্রার বাসার কড়া নিরাপত্তা ভেদ করতে না পেরে তারা পরিকল্পনা পরিবর্তন করেন। পরবর্তীতে আমির খানের বাসার আশপাশে প্রায় এক মাস ধরে তিন দফায় রেকি করে অভিযুক্তরা।

পুলিশ জানায়, শুটিংয়ের ব্যস্ততা এবং ঘরের বাইরে কম যাওয়ার কারণে আমির খানের নাগাল পাওয়া সম্ভব হয়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক অডিও ক্লিপ ও পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমিরকে না পেয়ে হামলাকারীরা শেষ পর্যন্ত অপেক্ষাকৃত সহজ লক্ষ্য হিসেবে টাইগার শ্রফকে বেছে নেয়।

সামাজিক মাধ্যমের রিল দেখে তারা জানতে পারে টাইগার শ্রফ প্রতি রোববার জুহুর একটি মাঠে ফুটবল খেলতে যান। সেই তথ্যের ভিত্তিতে গত আঠারো অক্টোবর তার গাড়িতে গুলি চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল ষড়যন্ত্রকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

জনপ্রিয়

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট?

প্রকাশিত ০৮:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬