ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

নানা আয়োজনে পাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এ উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন, মুখোশ, ব্যানার, ফেস্টুন এবং নানা বর্ণিল সাজসজ্জা, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুধু শোভাযাত্রাতেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য।

বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পাবিপ্রবি প্রেসক্লাব অংশগ্রহণ করে। মেলার স্টলগুলোতে পাওয়া যায় বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবার, হস্তশিল্প ও সাজসজ্জার উপকরণ।

সামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

নানা আয়োজনে পাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ

প্রকাশিত ০৭:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬