পহেলা বৈশাখ চলে এসেছে। আর চারপাশে ভরে উঠছে উৎসব, শাড়ি-পাঞ্জাবির পসরা, ঢাক-ঢোলের শব্দ আর নতুন বছরের আমেজে। ভোরবেলা পরিবারের সাথে রমনায় ‘এসো হে বৈশাখ’ গান গাওয়া আর ফিরে এসে পান্তা-ইলিশ খাওয়া– চিরাচরিত এই বাংলা নববর্ষের চিত্র এখন ধরা পড়ছে ডিজিটাল মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় এখন উঠে আসছে নববর্ষের নানান প্রস্তুতির দিক এবং দিনটির উদযাপন। টিকটকের মতো প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটররা তুলে ধরছেন এই বিশেষ দিনটিতে কোথায় খেতে যাওয়া যায়, কোথায় ঘোরা যায় এবং কীভাবে দিনটি সুন্দরভাবে কাটানো যায়। ইউজারদের কাছে নববর্ষ নিয়ে এই কনটেন্টগুলো পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা ব্যবহার করছে কিছু হ্যাশট্যাগ। ইতোমধ্যে হ্যাশট্যাগ #PohelaBoishakh দিয়ে টিকটকে ৪৭ হাজারের বেশি ভিডিও পোস্ট করা হয়েছে। এছাড়া, হ্যাশট্যাগ #ShubhoNoboBorsho দিয়ে ইউজাররা ৩ লাখ ৮৬ হাজারের বেশি ভিডিও পোস্ট করেছে।
ফারিহা তাসনিম (@farihatasnim1) ভিন্ন ভিন্ন স্টাইলের ফ্যাশন কনটেন্ট শেয়ার করেছেন টিকটকে, যা তরুণীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কর্পোরেট, জেন-জি এবং ক্লাসিক বাঙালি; এই তিন ঘরানায় “ফ্যাশন পারসোনা” তিনি তুলে ধরেছেন সহজভাবে। কর্পোরেট লুকে থাকে ব্যস্ত অফিস জীবনের ছাপ, আর ক্লাসিক বাঙালি লুকে দেখা যায় ঐতিহ্য আর সৌন্দর্যের মিশ্রণ। তার জেন জি স্টাইল ভিডিওগুলো ট্রেন্ডি ও আধুনিক। বিশেষ করে বৈশাখের সময় তিনি ইউনিভার্সিটি ফ্যাশনকে নতুনভাবে তুলে ধরেছেন।
অন্যদিকে, বাইট ব্লিস (@bitee_bliss) এর কনটেন্টগুলো অনেক ভিডিওর ভীড়ে একটু শান্ত ও স্বস্তির ছোঁয়া দেয়। ঢাকার সুন্দর, নিরিবিলি জায়গা, ব্রাঞ্চ স্পট, ছোট ক্যাফে বা ছবি তোলার সুন্দর জায়গা উঠে এসেছে তার ভিডিওতে। যারা ভিড় এড়িয়ে শান্তভাবে বৈশাখ কাটাতে চান, তাদের জন্য তার ভিডিও কাজে লাগবে।
কনটেন্ট ক্রিয়েটর মেহরাব মোস্তফা (@maherabsinfinity) তার ভিডিওতে তুলে ধরেছেন ঢাকা শহরকে। “পহেলা বৈশাখে ঘোরার সেরা ৫ জায়গা” বা “ঘুরে দেখার ৬টি দেশি স্পট” এর মতো তালিকা শেয়ার করেছেন তিনি। বৈশাখের দেশি খাবারের খোঁজে এমন কনটেন্ট ভিড়ছে অনেক ফলোয়ার। বন্ধুদের সঙ্গে ছাদে আড্ডা, সবাই মিলে খাবার খাওয়া কিংবা একটু দেশীয় ইন্টেরিওরে ছবি তোলার মতো মুহূর্তগুলো উঠে এসেছে তার কনটেন্টে।
যারা কম খরচে উদযাপন করতে চান,তারা ক্রিয়েটর ইস দ্যাট ফুড এর (@isthatfoood) কনটেন্টে এমন জায়গার খোঁজ পেতে পারেন। বৈশাখের সময় কোথায় সহজে পান্তা-ইলিশ, মিষ্টি আর অন্যান্য খাবারের প্ল্যাটার পাওয়া যাবে সেটি তুলে ধরেছেন তিনি।
বৈশাখের মতো বিশেষ উৎসবকে স্বাচ্ছন্দ্যে উপভোগ করার উপায়গুলো তুলে ধরছে এই ক্রিয়েটররা। পরিবার, বন্ধু বা একা সব ধরনের উদযাপনের জন্যই তারা নানা আইডিয়া দিচ্ছেন। পহেলা বৈশাখের ঐতিহ্য আর বর্তমান জীবনযাত্রার সংযোগ এভাবে উঠে আসছে ডিজিটাল মাধ্যমগুলোতে।


































