ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

জাবিতে ১৫ মে থেকে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মিলন ২০২৬

আগামীর কূটনীতিক ও তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (জেএমইউএন’২৬)। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) আয়োজিত সম্মেলনের অষ্টম আসরটি আগামী ১৫ থেকে ১৭ মে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে দেয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এবারের আয়োজনে “জলবায়ু সহনশীল বিশ্ব গড়তে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পুনর্গঠন” শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬ এর মহাসচিব ফাহমিদা সুলতানা তামান্না বলেন, “দেশ-বিদেশের উদীয়মান কূটনীতিক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলনটি বিতর্ক, কূটনীতি ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিভিন্ন কমিটির সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমালোচনামূলক চিন্তাভাবনা, আলোচনা দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ পাবেন।”

“বৈশ্বিক নানা জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রতিনিধিরা উচ্চপর্যায়ের আলোচনা, রেজুলেশন প্রণয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিশেষজ্ঞ সেশন, নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে” বলেও জানান তিনি।

পাশাপাশি ১১ বছরের কূটনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এ সম্মেলন তরুণদের যুক্তিনির্ভর বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে সম্মেলনটিকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা এটিকে এবারের অন্যতম বড় ও প্রভাবশালী আয়োজন হিসেবে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

জাবিতে ১৫ মে থেকে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মিলন ২০২৬

প্রকাশিত ০২:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬