ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে: জোবাইদা রহমান

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে তাদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান বলেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন কারো স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা না হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান বিশেষভাবে সক্ষম শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে বিজ্ঞানের সহায়তা এবং সময়োপযোগী চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট সময়ে সঠিক চিকিৎসা ও সহায়তা পেলে এই শিশুরা সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষম হবে।

ডা. জোবাইদা রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দয়া নয়, বরং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আধুনিক সমাজের লক্ষ্য হওয়া উচিত।

‘শিশু স্বর্গ’ প্রকল্পটি মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর ‘সাপোর্ট গ্রুপ’ হিসেবে কাজ করবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে বিষণ্নতা কাটিয়ে স্বাবলম্বী হতে সাহায্য করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গড়ে তোলা সম্ভব হলে প্রতিটি বিশেষ শিশু পরিবার ও দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে: জোবাইদা রহমান

প্রকাশিত ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬