ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের

নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল ডুয়েট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে ডুয়েট শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

যার পরিপ্রেক্ষিতে সোমবার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেন ডুয়েট শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ডুয়েট গেটের সামনে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে মিছিলটি আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা তীব্র নিন্দা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়। এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামো, চ্যালেঞ্জ এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো ডুয়েটের নিজস্ব শিক্ষকদের পক্ষেই সবচেয়ে ভালোভাবে বোঝা সম্ভব। এ ক্ষেত্রে তাদের একটাই দাবি— ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই নতুন ভিসি নিয়োগ দিতে হবে।

পরিশেষে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

রিফাত/ডুয়েট

জনপ্রিয়

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল ডুয়েট

প্রকাশিত ০৪:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬