ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে? Logo আন্দারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কারা নির্যাতিত ছাত্রদল নেতা সাগর Logo ‘আসিব আসিব বলে কতদিন পার হবে?’ সরকার চাপে নেই: শেখ হাসিনাকে নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের সাক্ষাৎ Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo হাসিনার ফেরার পথ খুঁজতে আরেক সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা Logo কামিন্সের এমন ‘আক্রমণ’ আশা করেননি খাওয়াজা Logo জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই : হাবিব Logo কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে Logo ব্রাজিলের শিক্ষার্থীরা পানির ফিল্টার বানাল মাছের পোড়া হাড় দিয়ে

ডুয়েটে নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ২য় দিনের অবস্থান কর্মসূচি ও গেইটে তালা শিক্ষার্থীদের

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে -কে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি -এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

তবে ডুয়েট শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে বাদ জুমা ডুয়েটের প্রধান ফটকে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের অন্যতম স্লোগান ছিল, “মোদের দাবি একটাই, ডুয়েট থেকে ভিসি চাই।”

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ডুয়েটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নবনিযুক্ত ভিসিকে ডুয়েট ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

রিফাত/ডুয়েট

জনপ্রিয়

গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে?

ডুয়েটে নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ২য় দিনের অবস্থান কর্মসূচি ও গেইটে তালা শিক্ষার্থীদের

প্রকাশিত ০৫:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬