ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেলে ছাত্রদল কর্মী Logo ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো Logo রাকসুর উদ্যোগে রাবিতে চলছে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা Logo শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ Logo ঐক্য এবং ঐতিহ্যকে তুলে ধরে বাকৃবির শাহাজালাল হলের আয়োজনে ” জশন-ই-জালালী”  Logo নতুন ভিসির নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল ডুয়েট Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo নোবিপ্রবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানী Logo কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় Logo একদিনের সরকারি ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

ঐক্য এবং ঐতিহ্যকে তুলে ধরে বাকৃবির শাহাজালাল হলের আয়োজনে ” জশন-ই-জালালী” 

বন্ধুত্ব-ভ্রাতৃত্ব আর ঐতিহ্য যে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি ) শাহাজালাল হলে শুরু হলো ” শাহী ফিস্ট ৭.০” । প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝের ঐক‍্য বা পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে এই আয়োজন করা হয় । পাশাপশি হলের বড় ছোট সকলের মাঝের বন্ধনকে আরো খাঁটি করে তুলতে এটি হলের প্রতি বছরের এক ঐতিহ্য ।

বৃহস্পতিবার(১৪ মে) শাহাজালাল হলের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির শোভাযাত্রার মাধ্যমে ফিস্টের উদ্বোধন হয় । যেখানে এই শোভাযাত্রাটি শাহাজালাল হল গেট থেকে শুরু করে জব্বারের মোড় এরপর কে আর মার্কেট হয়ে আবারও হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

আয়োজক সূত্রে জানা যায় , উদ্বোধনীর শুরুতে ফিস্টের অংশ হিসেবে গাছ লাগানো কর্মসূচির আয়োজন করা হয় এবং পরবর্তীতে কেক কাটার মাধ্যমে ফিস্টের শুভ উদ্বোধন প্রথম বর্ষের শিক্ষার্থীরা । অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজন হিসেবে আরো থাকবে কালচারাল নাইট ও গ্র্যান্ড ডিনার । দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে থাকছে বিশ্ববিদ্যলয়ের হেলিপ্যাডে আকর্ষণীয় ফ্ল্যাশ মব এবং তৃতীয় দিন কালার ফিস্টের মাধ্যমে সমাপ্তি ঘটবে তিনদিন ব্যাপি এই আয়োজনের ।

আয়োজন সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ঐ হলের প্রথমবর্ষের শিক্ষার্থী অপূর্ব জামান বলেন , অনেক বাধা আর একাডেমিক ব্যস্ততা পেরিয়ে অবশেষে আমাদের বহুল প্রতীক্ষিত ‘ শাহী ফিস্ট ৭.০’ শুরু হলো । হল প্রশাসন থেকে শুরু করে বড় ভাইদের সহযোগিতা- সবকিছুর পেছনে ছিল আমাদের অক্লান্ত পরিশ্রম। এই আয়োজনের মাধ্যমে বড় ভাইদের সাথে আমাদের সম্পর্কের নতুন এক মেলবন্ধন তৈরি হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১৪ই মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৬ই মে পর্যন্ত। আমরা সত্যিই অনেক আনন্দিত!

প্রথমবর্ষের অপর এক শিক্ষার্থী সিয়াম উজ্জামান সৌরভ ফিস্টকে ঘিরে তার উৎফুল্লতা প্রকাশ করে বলেন , গত ব্যাচের ফিস্ট না হওয়ার কারণে প্রায় অনেকদিন পরেই আমাদের হলের পক্ষ থেকে এরকম একটি ফিস্টের আয়োজন করা হয়েছে । তাই আমরা এই আয়োজনকে ঘিরে অনেক উৎফুল্ল ছিলাম । কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে কিন্তু আসলে এই কষ্টের মধ্যেও একটা বিষয় বলতেই হয় যে আমরা আমাদের বন্ধনকে আরো দৃঢ় করতে পেরেছি । নিজেদের সকল কাজ গুলোকে ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে একে অপরের পাশে দাঁড়াতে পেরেছি ।

জনপ্রিয়

কুবির বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেলে ছাত্রদল কর্মী

ঐক্য এবং ঐতিহ্যকে তুলে ধরে বাকৃবির শাহাজালাল হলের আয়োজনে ” জশন-ই-জালালী” 

প্রকাশিত ০৪:১৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬