ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

গোপালগঞ্জে ৬৫০ ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে মানিক মিয়া এবং মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে সজিব খান।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মান্দারতলা ইসলামাবাদ এলাকায় মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান বাধনের বাসায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে বাধনের দুই সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. হাসানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মূলত মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন ধরে বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও বিদেশি মদ কিনে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিল।

ডিবি পুলিশ আরও জানায়, এই মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ঘটনার মূল হোতা এবং মাদক সম্রাট মো. হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

গোপালগঞ্জে ৬৫০ ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত ০২:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬