ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার আবেগঘন একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে তিনি জানান, ভিসা–সংক্রান্ত খরচ বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। ফলে ছেলের ঐতিহাসিক ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগও হয়নি তার।

ভোজিনহার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাট নেতার। তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কাছে বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এরপর প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদনের তথ্য তাদের রেকর্ডে পাওয়া যায়নি। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা বন্ড মওকুফের বিশেষ সুবিধা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ওই কর্মকর্তা বলেন, “এই ব্যক্তির কোনো ভিসা আবেদন আমাদের নথিতে নেই। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ভিসা বন্ড ছাড়ের সুবিধা পান। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই এবং তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, কিছু দেশের নাগরিকদের ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও তাদের নিকটাত্মীয়দের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে।

৪০ বছর বয়সী ভোজিনহা স্পেনের বিপক্ষে সাতটি দারুণ সেভ করে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের নায়ক হন। তার অসাধারণ নৈপুণ্যে মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেয়।

এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও রাতারাতি জনপ্রিয়তা বেড়েছে ভোজিনহার। কয়েক দিনের মধ্যেই তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। এখন দেখার বিষয়, সেই ম্যাচে গ্যালারিতে ছেলেকে উৎসাহ দিতে ভোজিনহার মা উপস্থিত থাকতে পারেন কি না।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত ১০:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬