ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo দেশের বেশিরভাগ ড্রাইভার ফিটনেসবিহীন: সড়কমন্ত্রী

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

দেশের শোবিজ অঙ্গনে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে বড় পরিসরের কাজ খুব একটা দেখা যায় না। সাম্প্রতিক সময়ে নাটক কিংবা সিনেমায় নারী ডিটেকটিভ চরিত্রও তুলনামূলকভাবে কম দেখা গেছে। এবার সেই শূন্যতা পূরণের লক্ষ্যে নির্মিত হচ্ছে নারী গোয়েন্দাকেন্দ্রিক নতুন ধারাবাহিক ‘নীহারিকা সেন’।

তীর প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই ডিটেকটিভ সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাত। রহস্যভিত্তিক এ ধারাবাহিকে আরও বেশ কয়েকজন গুণী শিল্পী অভিনয় করছেন। তবে তাদের নাম ও চরিত্রের লুক পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ইতোমধ্যে ‘নীহারিকা সেন’ চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। প্রথম লুক প্রকাশের পর চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, সম্প্রতি ধারাবাহিকটির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি পর্ব নির্মাণের পর এটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে।

পর্দায় নীহারিকা সেন চরিত্র নিয়ে সিফাত নুসরাত বলেন, “ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রের মাধ্যমে আমি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাই। ধারাবাহিকটির বিভিন্ন পর্বে নীহারিকা সেনকে ঘিরে নানা রহস্যের গল্প উঠে আসবে।”

সিফাত নুসরাত জানান, ধারাবাহিকটির অন্যান্য কলাকুশলীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। সিরিয়ালটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এর গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ।

ধারাবাহিকটির নির্মাতা নাজিরী সাগর বলেন, “বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে সিফাত নুসরাত আন্তরিকভাবে কাজ করছেন।”

জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

প্রকাশিত ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬