ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ মিশর

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর এক রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নাটকীয় এই জয়ে টুর্নামেন্টে নিজেদের শিরোপা অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে ইতিহাস গড়া মিশর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও আসে ২৯তম মিনিটে। লিসান্দ্রো মার্তিনেজের চমৎকার থ্রু পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।

তবে সহজে হার মানেনি কেপ ভার্দে। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আফ্রিকার দলটি। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে কর্নার থেকে লিসান্দ্রো মার্তিনেজ গোল করে আবারও এগিয়ে দেন আর্জেন্টিনাকে। কিন্তু ১০৪তম মিনিটে সিডনি ক্যাব্রালের দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে, ফলে ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছে যায়।

শেষ পর্যন্ত কর্নার থেকে তৈরি হওয়া আরেক আক্রমণে ক্রিস্টিয়ান রোমেরো হেডে গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং আর্জেন্টিনা নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

এই ম্যাচে গোল করে লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন। পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও ধরে রাখেন তিনি।

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেক নাটকীয় ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় মোহাম্মদ সালাহদের দল। এবার সেই স্বপ্নযাত্রার সামনে দাঁড়িয়ে আছে শক্তিশালী আর্জেন্টিনা।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ মিশর

প্রকাশিত ০১:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬