ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে Logo বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ দখল হুথিদের Logo হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প Logo পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা Logo সৌদি যুবরাজের অনুরোধ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Logo গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী Logo জাকসুর উদ্যোগে জাবিতে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ Logo গুচ্ছ ভর্তির নেতৃত্বে পবিপ্রবি-নোবিপ্রবি, যুক্ত হচ্ছে ৩ বিশ্ববিদ্যালয় Logo আগস্টে ডেঙ্গুতে মৃতের রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো Logo এক্সপ্রেসওয়েতে ২০ বাইকারের মোটরসাইকেল রেস, দুর্ঘটনায় একজনের মৃত্যু

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

আগামীকাল শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। একই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

জনপ্রিয়

পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত ০৭:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪