ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক: যুক্ত হচ্ছেন রাফসান ও সুনেরাহ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পঠিত

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

কাজল আরেফিন অমির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক চমক।

নাটকটির নতুন কিস্তিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) এবং অভিনেত্রী ও তরুণ আইকন সুনেহরা তাসনিম।

দর্শকদের বহুল প্রতীক্ষিত এই ‘চ্যাপ্টার ১৪’ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে একযোগে মুক্তি পাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আগের চ্যাপ্টারের গল্প শেষ হয়েছিল। এরপর থেকেই পরবর্তী কিস্তির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন দর্শকেরা।

এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ও নাটকীয় মোড় নিয়ে পর্দায় ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’।

ব্যাচেলর ফ্ল্যাটের পরিচিত বিশৃঙ্খলা, তীব্র হাস্যরস ও নানা ঘটনার মধ্যেই গল্পে আগমন ঘটবে রাফসান ও সুনেরাহর।

ব্যাচেলরদের দৈনন্দিন ঘাত-প্রতিঘাতের মাঝে তাঁদের এই উপস্থিতি মূল গল্পে ঠিক কী ধরণের টুইস্ট আনবে—তা নিয়েই মূল কৌতূহল।

সোশ্যাল মিডিয়ায় দুই তারকার অন্তর্ভুক্তির খবর প্রকাশ পাওয়ার পর থেকেই অনুরাগী ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমির শারীরিক অসুস্থতার কারণে সাময়িকভাবে বন্ধ ছিল নাটকটির শুটিং।সংক্ষিপ্ত সেই বিরতি কাটিয়ে ‘চ্যাপ্টার ১৩’-এর মাধ্যমে পর্দায় ফিরেছিলেন তিনি।

ফেরার পর দর্শকদের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব ভালোবাসাকে ধরে রাখতেই নতুন এই চ্যাপ্টারটিকে আরও গুছিয়ে নির্মাণ করা হয়েছে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে ‘চ্যাপ্টার ১৪’-এর মোট আটটি নতুন পর্ব। মূলত ১০৫ নম্বর থেকে ১১২ নম্বর পর্ব নিয়ে সাজানো হয়েছে এবারের চ্যাপ্টারটি।

অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি টেলিভিশন দর্শকদের জন্য ‘চ্যানেল আই’-এর পর্দায় নিয়মিত প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

এ ছাড়া ডিজিটাল দর্শকদের সুবিধার্থে প্রযোজনা সংস্থা ‘বুম ফিল্মস’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও নতুন পর্বগুলো ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে।

জনপ্রিয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক: যুক্ত হচ্ছেন রাফসান ও সুনেরাহ

প্রকাশিত ১০:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬