ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সম্পর্কে ভালোবাসার পাল্লা কি সমান হওয়া জরুরি? Logo স্টারশিল্ড সচল হলেও ইউক্রেইনের বিরুদ্ধে শর্ত ভঙ্গের দাবি মাস্কের Logo ঠাকুরগাঁও উপনির্বাচনে প্রশাসন ‘নিরপেক্ষ নয়’, সেনা মোতায়েন করুন: ইসিকে জামায়াত Logo ‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা Logo প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা Logo পাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, চিকিৎসা ব্যয়ে শিক্ষার্থীদের ভোগান্তি Logo হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার পামওয়েল জব্দ Logo সাংবাদিকদের নিয়ে মন্তব্য: ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিস Logo কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo শাহ আমানতে যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণের চুড়ি উদ্ধার

ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওকে আরও শক্তিশালী ও বহুমুখী করেছে।

সরকারি বন্ডে বিনিয়োগের পাশাপাশি কর্পোরেট বন্ডও বিনিয়োগ করছে মেটলাইফ। এর মাধ্যমে করপোরেট খাতে টেকসই অর্থায়ন করার পাশাপাশি পলিসিহোল্ডারদের দীর্ঘময়াদে আরও ভালো রিটার্ন দেয়া সম্ভব হচ্ছে প্রতিষ্ঠানটির পক্ষে। সাম্প্রতিক এ বিনিয়োগের ফলে মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকায়।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে ইবিএলের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে আমাদের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে। একই সঙ্গে, আমরা দায়িত্বশীলভাবে আমাদের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণ করছি, যাতে আমরা আমাদের পলিসিহোল্ডারদের জন্য নিরাপদ ও টেকসই রিটার্ন নিশ্চিত করতে পারি।”

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, “কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বহুমুখী বিনিয়োগের সুযোগ তৈরি করতে ইবিএল তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর প্রাধান্য দিচ্ছে। সাব-অর্ডিনেটেড বন্ডের মতো বিনিয়োগ ব্যবস্থা ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি বাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।”

কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিং, উভয় ক্ষেত্রেই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইস্টার্ন ব্যাংক।

অন্যদিকে, দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা সংস্থা হিসেবে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

জনপ্রিয়

সম্পর্কে ভালোবাসার পাল্লা কি সমান হওয়া জরুরি?

ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ

প্রকাশিত ১০:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬