ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা Logo ক্লাসিকোর রেফারি মার্তিনেস মুনুয়েরা Logo হাজতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার Logo বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের Logo রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে চান মিয়া সাত্তার Logo ‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’ Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ Logo ফোল্ডএবল আইফোন ঘিরে ক্রেতার ভিড়, মিলছে না সহজে Logo ‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ Logo রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক পরিপত্রে তাদের পৃথক দায়িত্বের বিষয়টি জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজ নিজ ক্ষেত্রে কাজ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন।

দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দেখবেন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কসংক্রান্ত বিষয়। এর পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিষয়ও তার দায়িত্বের আওতায় থাকবে। পররাষ্ট্রমন্ত্রী যেসব অতিরিক্ত বিষয় তার ওপর অর্পণ করবেন, সেগুলোও তিনি দেখভাল করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের পরিধিতে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয়গুলো। পাশাপাশি মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে কাজ করবেন তিনি।

এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলোও শামা ওবায়েদের দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, দুই প্রতিমন্ত্রীর মধ্যে এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে। ফলে এখন থেকে নির্ধারিত ক্ষেত্র অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও তদারকিতে ভূমিকা রাখবেন তারা।

জনপ্রিয়

রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রকাশিত ০৯:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬