ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুর্দান্ত গোল করে ও করিয়ে মায়ামিকে চ্যাম্পিয়ন্স কাপে নিলেন মেসি Logo এই ৫ কোম্পানির নিয়ন্ত্রণ এনভিডিয়ার হাতে Logo রাকসু শিক্ষার্থীদের চোখে কতটা সফল Logo ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন যারা Logo সাবেক পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, কী ঘটেছিল সেখানে? Logo শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায় Logo গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ উদ্বোধন Logo পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা Logo স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু Logo সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক

গানে ছোট পোশাকে আপত্তি, পরিচালকের প্রস্তাবে কড়া জবাব নোরার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:১৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৫১ বার পঠিত

২০১৮ সালের বলিউডের ভাইরাল গান ‘দিলবার’ এ নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন নোরা ফাতেহি। তার এই নাচ দেখে কুপোকাত হয়ে যায় দর্শক-শ্রোতারা। কিন্তু, এই গানে নাকি শুরুর দিকে নাচতে রাজি ছিলেন না নোরা। কারণ, নোরার প্রতি দৃষ্টি আকর্ষণ বাড়াতে তুলনামূলক চাপা ব্লাউজ পরতে বলা হয়েছিল; আর তাতেই ছিল আপত্তি।

এক সাক্ষাৎকারে নোরা জানান, এই গানে কাজ করার জন্য নাকি তিনি পারিশ্রমিকও নেননি। অবশ্য এর অন্য একটি কারণ ছিল।

তবে ব্লাউজের মাপ নিয়ে ঘোর আপত্তি ছিল নোরার। সাক্ষাৎকারে নোরার কথায়, ‘আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না।’

সাফল্য পেতে ডেটিংয়ের প্রস্তাব, নোরা ফাতেহির স্বীকারোক্তি

একরকম কড়া গলায় পরিচালককে নোরা বলেছিলেন, ‘জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিক ভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’

এরপর গানের শ্যুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়। এই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, ‘এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। বিষয়টি আমার কাছে স্বাচ্ছন্দ্যকর ছিল, এটাই বড় কথা। কিন্তু এর আগে যে মাপের ব্লাউজটি পরার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ছিল পরার অযোগ্য।’

গানটির জন্য নাচের শ্যুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, ‘অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।’

জনপ্রিয়

দুর্দান্ত গোল করে ও করিয়ে মায়ামিকে চ্যাম্পিয়ন্স কাপে নিলেন মেসি

গানে ছোট পোশাকে আপত্তি, পরিচালকের প্রস্তাবে কড়া জবাব নোরার

প্রকাশিত ১১:১৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪