ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স Logo বিশ্বকাপ উপলক্ষে ৭০ লাখ কনডম বিনামূল্যে বিতরণ করবে মেক্সিকো Logo ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে সব দেশ Logo সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে দেশে গণিতে তৃতীয় পাবিপ্রবি Logo যেভাবে মোবাইলে দেখবেন বিশ্বকাপের খেলা Logo ফিফার জাদুঘরে জায়গা পেল বাংলাদেশ ফুটবল দলের জার্সি Logo আর্জেন্টিনা সমর্থককে পেটানোর অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে Logo রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক বিএনপি নেতা Logo বিশ্ব দুগ্ধ দিবসে বাকৃবিতে চিত্রাঙ্কন ও ডেইরি রেসিপি প্রতিযোগিতা Logo নারীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণই আলিফের নেশা, বাদ যায়নি নিজের স্ত্রী

আঁচলে ঢাকা বেবিবাম্প, কাঞ্চনের স্ত্রীর মা হওয়ার গুঞ্জন!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিয়ের পর প্রথম দীপাবলি উদ্‌যাপন করছেন ওপার বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাদের উদ্‌যাপনের মুহূর্তের কিছু ছবি সামনে আসতেই নতুন করে শুরু হল চর্চা। ছবিগুলো এমন ইঙ্গিত দেয় যে, এতে শ্রীময়ীর মা হওয়ার জল্পনায় মেতে উঠেছে নেটিজেনরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শাড়িতে ঢাকা বেবি বাম্পে হাত দিয়ে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সদ্য বিবাহিত শ্রীময়ীকে। সে থেকে টালিপাড়ায় জল্পনা, মা হতে চলেছেন শ্রীময়ী। তবে এ বিষয়ে কাঞ্চন মল্লিক বা শ্রীময়ী চট্টরাজ- তাদের কেউই মুখ খোলেননি।

চলতি বছর মার্চে চার হাত এক করেন কাঞ্চন-শ্রীময়ী। শুরু করেন তাদের নতুন সংসার। তাদের এই স্বপ্নের সংসারে কি এবার নতুন অতিথির আগমন হতে চলেছে শীঘ্রই? শ্রীময়ীর ছবি দেখে তেমনটাই আন্দাজ করছেন অনেকে।

এদিনের বিশেষ মুহূর্তের কয়েকটি ছবিতে শ্রীময়ীকে দেখে মনে হয় তিনি যেন হবু মা। বিয়ের জন্য একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই তারকা জুটিকে। সেই কারণেই কি এই সুখবর এখন প্রকাশ্যে আনতে চাইছেন না কাঞ্চন এবং শ্রীময়ী?

সংসার করার শখ বহুদিন ধরেই, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের সঙ্গে সংসারে সুখী তিনি। এখন টালিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই হয়ত সুখবর দিতে পারেন এই বহু চর্চিত তারকা জুটি। তবে কি সত্যি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কাঞ্চন মল্লিক- এ নিয়ে গুঞ্জন নেটমাধ্যমে।

জনপ্রিয়

প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স

আঁচলে ঢাকা বেবিবাম্প, কাঞ্চনের স্ত্রীর মা হওয়ার গুঞ্জন!

প্রকাশিত ০২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪