ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে : ফারুক

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্য হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (এনপিপি) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা ভারতের দালাল। তাদেরকে শক্ত হতে দমন করতে হবে। এটি এ দেশের জনগণের দাবি।

তিনি বলেন, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চালানোর চেষ্টা করছে। এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধির সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

তিনি আরও বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল তারাই তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে। তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, রিকশাওয়ালা হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে ফারুক বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাকশাল কায়েম করতে চেয়েছিল, ব্যাংক লুট করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার। এখানে কেন  অ্যাডভোকেটকে মরতে হবে? এখনও কেন ডিমের সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়নি? কেন পেঁয়াজের সিন্ডিকেটসহ নিত‌্যপ্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেটগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি কোনো দলের সরকার নন। কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে। আপনার কোনো ভয় নাই।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন— ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে : ফারুক

প্রকাশিত ১১:২২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪