ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে জয়, শুরু হলো ফ্রান্সে জিদান-যুগ Logo সরকারি মেডিকেল কলেজ: হাসপাতাল নেই ১২টিতে, ব্যবহারিক শিক্ষায় বাধা Logo নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী Logo ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা Logo সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক Logo নেতিবাচক মন্তব্য থেকে সন্তানকে দূরে রাখতে চান জনপ্রিয় ব্যতিক্রমী দম্পতি Logo ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন Logo ট্রাম্প-সি বৈঠকে অর্জন কম, ততেও কেন খুশি চীন Logo সৌদি মিত্ররা একজোট, হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা

শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পর পুলিশের হাতে আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অভিনব কায়দায় শপথ নেওয়া এক ব্যক্তিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তিকে চিহ্নিত করে। আটককৃত ব্যক্তির নাম মো. হারুন এবং তাঁর বয়স পঞ্চাশ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হারুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। এর আগে কেরানীগঞ্জের একটি আবাসিক এলাকায় দলীয় কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন। সেই ঘটনার একটি ভিডিও মুঠোফোনে ধারণ করা হয়েছিল, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হারুন এর আগেও রাজধানীতে দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি গত মে মাসে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে তিনি বিভিন্ন সময়ে নিষিদ্ধ দলটির পক্ষে প্রচারণামূলক বক্তব্য ও পোস্ট দিয়ে আসছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে জানান যে মো. হারুনের দলীয় সুনির্দিষ্ট কোনো পদপদবি না থাকলেও তিনি দলটির একজন উগ্র ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। শপথ নেওয়ার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়

এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে জয়, শুরু হলো ফ্রান্সে জিদান-যুগ

শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পর পুলিশের হাতে আটক

প্রকাশিত ১২:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬