ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের ৩ মরদেহ উদ্ধার, জানাজা শেষে দাফন সম্পন্ন Logo জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য Logo কয়েক দশক ধরে ছিলেন বন্ধু, একটি ডিএনএ পরীক্ষা জানালো তারা বোন Logo শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৫ Logo ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ Logo ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারী যাত্রী নিহত Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম Logo রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট Logo জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারী যাত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। তিনি রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার জোয়ার সাহারা নিবাসী ইকবাল হোসেনের কন্যা। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন তিনি। ট্রেনটি নির্দিষ্ট বিরতি শেষে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনটি চলা শুরু করার পর রাবেয়া খাতুন তাতে ওঠার চেষ্টা করেন। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম নিচু হওয়া এবং অসাবধানতার কারণে তিনি পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয় এবং দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।

যশোর নেওয়ার পথে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল নামক এলাকায় পৌঁছানোর পর ওই নারী মারা যান। এদিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে অবহিত করা হয় এবং তারা দ্রুত আহত যাত্রীকে হাসপাতালে স্থানান্তরিত করে। অন্যদিকে স্থানীয় যাত্রীদের অভিযোগ, নিচু প্ল্যাটফর্ম এবং ট্রেন ছাড়ার সময় যথাযথ সতর্কতার অভাবে এই দুর্ঘটনা ঘটেছে।

জনপ্রিয়

পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারী যাত্রী নিহত

প্রকাশিত ১২:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬