ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম, চাহিদার চেয়ে বেশি উৎপাদন: বাকৃবির সেমিনারে বক্তারা Logo দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা Logo সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ Logo ‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত Logo হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ Logo সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ Logo ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’ Logo ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী Logo প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী Logo পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়া নিয়ে বিরোধের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রেখা খাতুনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় শনিবার (১০ অক্টোবর) ভোররাতে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত স্বামী আশরাফুল ইসলামকে (৩৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তার প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুরে বসবাস করেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয় সূত্রের দাবি, আশরাফুল মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার ভোররাতে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুন ব্লেড দিয়ে আশরাফুলের পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার প্রথম স্ত্রী রিমা খাতুনও উপস্থিত রয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ ঘটনায় প্রথম স্ত্রী রিমা খাতুনের দায়ের করা মামলায় অভিযুক্ত রেখা খাতুনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

জনপ্রিয়

ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম, চাহিদার চেয়ে বেশি উৎপাদন: বাকৃবির সেমিনারে বক্তারা

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশিত ১১:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬