ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন Logo ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম Logo কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী Logo ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম, চাহিদার চেয়ে বেশি উৎপাদন: বাকৃবির সেমিনারে বক্তারা Logo দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা Logo সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ Logo ‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত Logo হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ Logo সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ Logo ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’

সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

কুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের সংকট নিরসন, বাজার সম্প্রসারণ ও টেকসই বিকাশের লক্ষ্যে গ্রামের মানুষের নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়৷

শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় কামতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) আইরীন পারভীন, বাংলাদেশ তাঁত বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন বিভাগের প্রধান আইয়ুব আলী, ঢাকার ফ্যাশন ডিজাইনার ও কারুভূমির প্রতিনিধি ফায়কুজ্জামান বাদশা এবং কুমিল্লার বিশিষ্ট খাদি ব্যবসায়ী প্রদীপ কান্তি রাহা। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একা তালুকদার, সুপ্রতিক চৌধুরী ও প্রান্ত ঘোষ।

‘কুমিল্লার হাতে বোনা খাদিশিল্পের বাজার সম্প্রসারণ ও সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক ও গবেষণার আহ্বায়ক ড. শেখ মাসুদুর রহমান। গবেষণার অংশ হিসেবে ৩ হাজার ৫০০ গজ খাদি কাপড় তৈরি এবং ঢাকার ফ্যাশন ডিজাইন প্রতিষ্ঠান কারুভূমির সহযোগিতায় শাড়ি, পাঞ্জাবি, জ্যাকেট ও চাদরসহ সতেরো ধরনের খাদিপণ্য তৈরি করা হয়।

গবেষণায় মানসম্মত তুলা সরবরাহ, আধুনিক অম্বর চরকার ব্যবহার, তাঁতশিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং খাদিপণ্যের বাজার সম্প্রসারণের সুপারিশ করা হয়। বক্তারা বলেন, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক নকশা, কার্যকর বিপণন ও নতুন বাজার সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একা তালুকদার বলেন “এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের মতো তরুণেরা কুমিল্লার ঐতিহ্যবাহী খাঁটি হাতে বোনা খাদিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ও টেকসই পণ্যের চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে খাঁটি খাদি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় পণ্য হয়ে উঠতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে ‘বয়ন’ টিমের মাধ্যমে খাদির বিভিন্ন নতুন পণ্য নিয়ে কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য, খাদির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে একে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তোলা।”

প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, খাদি শুধু মুনাফা অর্জনের শিল্প নয়; এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। এ শিল্পের সংকট সমাধানে প্রান্তিক পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া, খাঁটি খাদির পরিচিতি প্রতিষ্ঠা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, “তাঁতশিল্পী, খাদি ব্যবসায়ী, তুলা উৎপাদনকারী, সুতা কাটার নারী, উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এই সেমিনারে গবেষণার আওতায় তৈরি সতেরো ধরনের খাদিপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।”

জনপ্রিয়

গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন

সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশিত ১২:১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬