ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন নিয়ম অ্যাপ স্টোরে, নজর ডিপ ফেইক ঠেকানোয়

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার রোধে নিজেদের অ্যাপ স্টোরের নীতিমালা আরও কঠোর করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি প্রকাশিত নতুন নিয়মে সম্মতি ছাড়া মানুষের অন্তরঙ্গ ও যৌন আবেদনময় ছবি তৈরির টুলগুলোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরও স্পষ্টভাবে আরোপ করা হয়েছে। এর মাধ্যমে অ্যাপ নির্মাতাদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণের মূল দায়িত্ব স্পষ্টভাবে অর্পণ করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের টুল গ্রক ব্যবহার করে মানুষের সম্মতি ছাড়াই আপত্তিকর ডিপফেইক ছবি তৈরির প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এমনকি অপ্রাপ্তবয়স্কদের লক্ষ্য করেও এমন ছবি তৈরি করা হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিবাদ, বিক্ষোভ এবং মার্কিন স্থানীয় প্রশাসনের নির্দেশনার মুখে অ্যাপল এই ধরনের বেশ কিছু ক্ষতিকর অ্যাপ নিজেদের প্ল্যাটফর্ম থেকে অপসারণ করে।

অ্যাপলের নতুন নীতিমালায় বলা হয়েছে, অ্যাপ স্টোরে থাকা অ্যাপ্লিকেশনগুলোর কনটেন্ট নিয়ন্ত্রণের অংশ হিসেবে নির্মাতাদের অবশ্যই সম্মতিহীন যৌন ছবি প্রতিরোধ ও অপসারণে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এছাড়া, যেসব অ্যাপ প্রাথমিক অনুমোদনের পর প্রতারণামূলকভাবে পোশাক সরিয়ে নগ্ন ছবি তৈরির ফিচার যুক্ত করে, সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার কিংবা শিশু নিপীড়নে সহায়ক যেকোনো অ্যাপ স্টোর থেকে চিরতরে মুছে ফেলা হবে বলে জানানো হয়েছে।

যথাযথ সুরক্ষাব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়া বা নিয়ম লঙ্ঘনের পর নোটিশ পেয়েও তা সমাধান না করলে সংশ্লিষ্ট অ্যাপ স্টোর থেকে চিরতরে নিষিদ্ধ করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিকর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তার রোধে অ্যাপলের কঠোর ও আপসহীন অবস্থান আরও একবার জোরালোভাবে প্রকাশ পেয়েছে।

জনপ্রিয়

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

নতুন নিয়ম অ্যাপ স্টোরে, নজর ডিপ ফেইক ঠেকানোয়

প্রকাশিত ০৯:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬