ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা Logo পিএসসির সদস্য হলেন জাবি শিক্ষক শামীমা সুলতানা Logo সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে Logo মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ Logo সৌরবিদ্যুতের কার্যক্রম ‘দ্রুত বাস্তবায়নে’ কেনাকাটায় ই-জিপি লাগবে না Logo ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স Logo শ্রেণিকক্ষে ফিরতে রাজি চুয়েটে আন্দোলনে নামা শিক্ষক-শিক্ষার্থীরা Logo ভারতে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্নব, উড়িষ্যায় রেড এলার্ট Logo পদত্যাগের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসেছিলেন আসিফ মাহমুদ Logo লালমনিরহাটে লোকালয়ে বাঘের হানা, আহত ৩

বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে সরকারি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সফরকে স্বাগত জানিয়ে কূটনৈতিক সূত্র জানিয়েছে যে, এর মাধ্যমে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব আরও বেশি শক্তিশালী হবে।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য প্রদান করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাইকা, জেট্রো ও জেবিআইসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের মনোভাবের ইতিবাচক পরিবর্তন ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, অবকাঠামো খাতের সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি, মৎস্য, বেসামরিক বিমান চলাচল ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে কাজ করে আসছে জাপান। এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর করার পথ সুগম করবে। এর মাধ্যমে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য অর্জন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা

বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

প্রকাশিত ০৮:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬