ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকার রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান Logo ব্যর্থতাই কি সফলতার আসল চাবিকাঠি? Logo ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ কার্যক্রম শুরু Logo বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায়: রাষ্ট্রপতি Logo অবৈধ সম্পদ: সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড Logo নেপালের নাট্যোৎসবে অংশ নিচ্ছে ‘হিরণ কিরণ থিয়েটার’ Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী Logo ‘ইউনাইটেডের বিপক্ষে গ্রিমস্বির জয় থেকে প্রেরণা নিয়ে’ আর্সেনালকে ধরাশায়ী করল ফ্লিটউড Logo ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ Logo মানসিক চাপ থেকে পেট খারাপ? রয়েছে সমাধান

‘ইউনাইটেডের বিপক্ষে গ্রিমস্বির জয় থেকে প্রেরণা নিয়ে’ আর্সেনালকে ধরাশায়ী করল ফ্লিটউড

খেলা ডেস্ক: ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন লিগ কাপে শক্তিশালী আর্সেনালকে হারিয়ে এক অভূতপূর্ব ইতিহাস গড়েছে। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে তারা। অথচ এক যুগ আগেও দলটি ফুটবলে একটি অপরিচিত নাম ছিল এবং এই ম্যাচে তারা প্রতিপক্ষের চেয়ে ৮৪ ধাপ পিছিয়ে ছিল।

ম্যাচের একুশ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে পিছিয়ে পড়া আর্সেনাল সমতা টানে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ভিক্তর ইয়োকেরেশের মাধ্যমে। এরপর প্রায় পঁচাত্তর শতাংশ বলের দখল রেখে এবং ২৬টি শট নিয়ে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় সফরকারীরা। কিন্তু নির্ধারিত সময়ে আর গোল না পেয়ে এবং ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

ম্যাচের শেষভাগে দুর্দান্ত কিছু সেভ করে দলের জয়ে বড় অবদান রাখেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক জে লিঞ্চ। পেনাল্টি শুট-আউটে ব্রুনো গিমারাইসের শট রুখে দেওয়ার পাশাপাশি বেন হোয়াইটের প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি। ম্যাচ শেষে গোলরক্ষক লিঞ্চ জানান যে, গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গ্রিম্সবি টাউনের ঐতিহাসিক জয় থেকেই তারা এই সাফল্যের অনুপ্রেরণা পেয়েছিলেন।

এই শতকের শুরুতে নন-লিগ থেকে যাত্রা শুরু করে মাত্র বারো বছরে ছয় ধাপ এগিয়ে মূল ধারায় এসেছে ‘কড আর্মি’ খ্যাত ক্লাবটি। ইংলিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে এই অবিশ্বাস্য জয় ফ্লিটউড টাউন ক্লাব এবং সমগ্র শহরের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জনপ্রিয়

অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকার রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান

‘ইউনাইটেডের বিপক্ষে গ্রিমস্বির জয় থেকে প্রেরণা নিয়ে’ আর্সেনালকে ধরাশায়ী করল ফ্লিটউড

প্রকাশিত ০৪:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬