ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত Logo নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা Logo অতিরিক্ত দুশ্চিন্তা করা কি শুধুই রোগ, নাকি অন্য কোনও বিপদের সংকেত? Logo ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী Logo অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর Logo অ্যানফিল্ড জয়ের মিশন উপভোগ করছে আর্সেনাল Logo চাকরিদাতাদের প্রত্যাশার চেয়ে দ্রুত কর্মক্ষেত্র বদলে দিচ্ছে এআই: মেটলাইফের গবেষণা Logo প্রধানমন্ত্রী দেশের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন Logo জাতীয় নিরাপত্তা-আন্তর্জাতিক সম্পৃক্ততা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে হতে হবে

শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী

রাজনীতি ডেস্ক: তৈরি পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তিগুলো ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটে এক সংবাদিক সম্মেলনে তিনি বলেন, শ্রমিকদের ভুল বুঝিয়ে রাজপথে নামিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান সরকারের গতিশীল কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এই ধরনের চক্রান্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শ্রমিক আন্দোলনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। উসকানিদাতা হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদকের নামও উঠে এসেছে, যিনি নিজের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন। এই নাশকতার পেছনে আরও কারা জড়িত রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

জামায়াত আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ শীর্ষক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সবেমাত্র একটি সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বিদেশ সফর করে দেশের জন্য বিভিন্ন বিনিয়োগ ও সমঝোতা স্মারক নিয়ে আসছেন। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য প্রকাশ্যে রক্তক্ষয়ী লড়াই করলেও গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখলের অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

বর্তমান সরকারের নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলেও বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের আলোচনা ও মতামতের ভিত্তিতেই জনপ্রিয় ও উপযুক্ত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত

শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী

প্রকাশিত ০৫:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬