ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল: পুনঃপরীক্ষার আবেদন কবে সিদ্ধান্ত বুধবারের মধ্যে Logo ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন Logo বন্ধুত্ব হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি Logo সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য Logo টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত Logo নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা Logo অতিরিক্ত দুশ্চিন্তা করা কি শুধুই রোগ, নাকি অন্য কোনও বিপদের সংকেত? Logo ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী Logo অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর

টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে নতুন এই পর্ষদের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফলে কালের কণ্ঠের ডেপুটি এডিটর মাসুদ রুমী সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে গোলাম দাস্তগীর তৌহিদ এবং যুগ্ম সম্পাদক পদে বদরুদ্দোজা মাহমুদ তুহিন দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন সম্পন্ন হয়েছে যেখানে কোষাধ্যক্ষ হয়েছেন মাহদী হাসান শিমুল এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাশেদ ইমাম। প্রচার ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে ফারহানা হক নীলার ওপর। পাশাপাশি মোহাম্মদ কাওছার উদ্দীন ও এনামুল হক মজুমদারকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দায়িত্ব গ্রহণ করার পর নবনির্বাচিত সভাপতি মাসুদ রুমী সংগঠনের সদস্যদের পেশাগত উন্নয়ন ও সুরক্ষার ওপর জোর দেন। তিনি একই সাথে দেশের আইসিটি এবং টেলিকম খাতের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল: পুনঃপরীক্ষার আবেদন কবে সিদ্ধান্ত বুধবারের মধ্যে

টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত

প্রকাশিত ০৬:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬