ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

আবারও বিতর্কে জড়ালেন উর্বশী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১১১ বার পঠিত

আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। 

এদিকে বক্স অফিসে ছবি সফল হয়েছে, এমনটা দাবি প্রযোজকদের। সব মিলিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হন উর্বশী। কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তারপর ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। নাচতে নাচতে অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত বাড়িয়েছেন অভিনেতা। অভিনেত্রী সরে সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি।

এই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই  আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমনভাবে হাত রাখেন তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটাও চোখে পড়েছে অনুরাগীদের। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

আবারও বিতর্কে জড়ালেন উর্বশী

প্রকাশিত ০৩:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫