পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) স্কিল ডেভেলপমেন্ট ও প্রযুক্তি ভিত্তিক সংগঠন সলভার গ্রীনের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপূর্ব শর্মা এবং সাধারণ সম্পাদক(টেকনোলজি ও ইনোভেশন) হিসেবে মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল হাসান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আয়েশা রহমান(প্রফেশনাল ডেভেলপমেন্ট)। একই সঙ্গে সংগঠনটির এলামনাই অ্যাসোসিয়েশন কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার(০৭ নভেম্বর) উপদেষ্টাগন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংগঠনটির উপদেষ্টা হলেন, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, ড. মো. ফিরোজ আলী এবং মো. আতাউজ্জামান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হয়েছেন সেফাত সাদিয়া সুচি, সাংগঠনিক সম্পাদক সিরাজাম মুনিরা ঐশী, কোষাধ্যক্ষ শম্পা আক্তার মেঘলা এবং যুগ্ম কোষাধ্যক্ষ মো. মাকসুদুল ইসলাম রিয়াদ।
দপ্তর সম্পাদক হয়েছেন মাশরাফি জামান তাহিয়ান এবং যুগ্ম দপ্তর সম্পাদক রাইয়ান তাসনিম নাফি। মানবসম্পদ ও সদস্যপদ সম্পাদক মো. মনির আলী, যুগ্ম সম্পাদক আশরাফুন্নাহার আশা এবং সহকারী সম্পাদক মোসা. সায়েদা জাহান।
ডিজাইন ও মিডিয়া সম্পাদক হয়েছেন আবু নাঈম। সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইশা ফাহমিদা ও মো. আশরাফ জানিন খান। সেশন, কোর্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শিখা রানী শীল এবং সহকারী সম্পাদক শাহরিয়ার লিওন।
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক অপূর্ব সাহা এবং যুগ্ম সম্পাদক মো. শায়েফ আল সাদিদ। পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক মারিয়া ইসলাম তাজিন, যুগ্ম সম্পাদক রাহুল রঞ্জন কুমার এবং সহকারী সম্পাদক জুহায়ের উল ইসলাম।
শিক্ষা ও বহিঃসংযোগ সম্পাদক হয়েছেন মো. গোলাম নাসরুল্লাহ আল মানাজির এবং যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম। আইটি ও ওয়েব ম্যানেজমেন্ট সম্পাদক মুহাম্মদ আজিজ এবং যুগ্ম সম্পাদক মো. হাসিবুল ইসলাম।
এদিকে, ২০২৬–২০২৭ কার্যবর্ষের এলামনাই অ্যাসোসিয়েশন কমিটিতে সভাপতি হয়েছেন নাজমুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক মো. হাসান আল হোসাইন শুভ্র। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-মুত্তাকীন সুভ ও মোসা. রোকসানা আক্তার বৈশাখী। এ কমিটিতে আরও ৩১ জনকে এলামনাই সদস্য হিসেবে রাখা হয়েছে।
সভাপতি অপূর্ব শর্মা বলেন, আমরা শুধু একটি ক্লাব গড়তে চাই না, আমরা গড়ে তুলতে চাই দক্ষ, আত্মবিশ্বাসী, গবেষণামুখী ও নেতৃত্বদানে সক্ষম এক প্রজন্ম—যারা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য, প্রত্যেক শিক্ষার্থীর সম্ভাবনাকে দক্ষতায় এবং দক্ষতাকে বাস্তব সাফল্যে রূপান্তর করা।
সাধারণ সম্পাদক আয়েশা রহমান বলেন “আমার কাছে একটি ক্লাব শুধু কিছু কার্যক্রম বা আয়োজনের জায়গা নয়, বরং এটি শেখা, একসঙ্গে বেড়ে ওঠা এবং নিজেদের সক্ষমতা প্রকাশের একটি পরিবার। আমি চাই, প্রতিটি সদস্য যেন এখানে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়, নতুন কিছু শিখতে পারে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে। আমরা একে অপরের পাশে থেকে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে কাজের মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে, সহযোগিতার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হবে এবং ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হবে।”
সাধারন সম্পাদক রাশেদুল হাসান বলেন, নিজের দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করব এবং সকলের কার্যক্রমে ক্লাব কে আরো বড় করব ইনশাআল্লাহ।































