ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জেনিভা উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল’ সম্মাননা পেল ‘অ্যানি’ Logo ‘আরব দলগুলো ইসরায়েলকে ধ্বংস করবে’, ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর Logo মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান Logo স্বপ্নের শুরু রূপ নিয়েছে দুঃস্বপ্নে, মারেস্কা বললেন, ‘ভয়ের কিছু নেই’ Logo শীতের শাকসবজিতে মিলবে পুষ্টি, কমবে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি Logo ডেঙ্গু রোধে ঢাকা দক্ষিণের ‘ঝুঁকিপূর্ণ’ ২৯ ওয়ার্ডে অভিযান শুরু Logo ‘২০২৯ সালের ভোটেই মোদী সরকারের বিদায় নিশ্চিত’, ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের Logo ‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প Logo রংপুরে ১৭শ ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার Logo ৪০ বছরের তলানিতে ম্যানচেস্টার ইউনাইটেড

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

খেলা ডেস্ক: পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে পাকিস্তান। এই জয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে বড় জয় তুলে নেয় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে পাকিস্তানকে এগিয়ে নেন মিকাইল অরুন আব্দুল্লাহ। বক্সে মিকাইলকে মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম ফাউল করলে পেনাল্টি পায় পাকিস্তান। এরপর নবম মিনিটে জুনায়েদের পাস থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন নাজিব উল্লাহ।

মাত্র ১৯ বছর বয়সী ফরোয়ার্ড নাজিব ২৪তম মিনিটে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন। মালদ্বীপের ডিফেন্ডার আমদান আলির ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল পাকিস্তান।

গ্রুপ পর্বে এই জয়ের ফলে গোল পার্থক্যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে আগামী বুধবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বড় ব্যবধানের জয় ছাড়া মালদ্বীপের সামনে সেমিফাইনালের পথ কঠিন।

জনপ্রিয়

জেনিভা উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল’ সম্মাননা পেল ‘অ্যানি’

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

প্রকাশিত ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬